গুজব-অপপ্রচার প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ঝালকাঠিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন   |   জেলার খবর

গুজব-অপপ্রচার প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ঝালকাঠিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ঝালকাঠি জেলা সংবাদদাতাঃ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে ঝালকাঠিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  শাকিলা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠির পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইলিয়াস বেপারী, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আককাস সিকদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক  দিলারা খানম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আলম হোসেন। 
সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক ব্যবহারের ফলে তথ্যপ্রবাহ সহজ হলেও গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে। এসব অপতথ্য সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে, সামাজিক সম্প্রীতি নষ্ট করে এবং গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করে। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার না করার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অপপ্রচার প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

জেলার খবর এর আরও খবর: