লালমাই উপজেলা মাস্টার প্ল্যান প্রণয়নে ডেটা শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত!

 প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন   |   জেলার খবর

লালমাই উপজেলা মাস্টার প্ল্যান প্রণয়নে ডেটা শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত!


কুমিল্লার লালমাই উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা শহর মাস্টার প্লান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প " লালমাই উপজেলা মাস্টার প্লান প্রণয়ন সংক্রান্ত জরিপ পর্যায়ের ফলাফল বিনিময়ের নিমিত্তে ডেটা শেয়ারিং কর্মশলা অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার ( ১২ জুন) দুপুরে উপজেলা হল রুমে কর্মশলার প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ১০ নির্বাচনী আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূইয়া। তিনি বলেন, লালমাই উপজেলার বয়স ৯ বছর স্বল্প সময়ে উপজেলায় একটি মাষ্টার প্লান তৈরি হয়েছে তা নিঃসন্দেহে সৌভাগ্যের বিষয়। নাঙ্গলকোট উপজেলা অনেক পুরাতন তাও এখনো মাষ্টার প্লান তৈরি হয়নি। আমি দ্রুত সময়ের মধ্যে চেষ্টা করছি একটি প্ল্যান তৈরি করে উন্নয়ন করার। তিনি আরো বলেন, আপনারা আমাকে সহযোগিতা করবেন। তথ্য দিবেন তাহলেই আমি আপনাদেের জন্য বেশি কাজ করতে পারবো। প্লান প্রথমেই প্রবাসীদের গুরুত্ব দিয়ে তৈরি করার পরামর্শ দেন ।

উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু'র সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শেলটেক প্রতিষ্ঠানের তৈরি লালমাই উপজেলার মাষ্টার প্লানের বিবরন তুলে ধরা হয়। এতে, আগামীদিনে উন্নয়ন অবকাঠামোগত কাজের নির্ধারন করা হবে। এবং প্রধান সমস্যাগুলো নির্ণয় করে সমাধানের পথ উন্মোচিত হবে। 

গত তিন বছর যাবৎ মাঠ পর্যায়ে জরিপ, ডিজিটাল ক্যামেরা ও ড্রোনের সহায়তায় মাধ্যমে উপজেলার সকল স্থানের ডাটা সংগ্রহ করে এই প্ল্যান তৈরি করা হয়েছে। এতে, সংযোজন ও প্রয়োজনে বিয়োজন করে করে সকলের মতামত গুরুত্ব দিয়ে প্লানটি সম্পূর্ণ রূপ দেওয়া হবে। 

কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জামাল নাছের নিজ উপজেলায় সুন্দর এই কর্মশলায় সকলকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বলেন । 

সভায় বক্তব্যকালে ডাঃ সালেহ আহম্মেদ বলেন, দেশের চালিকা শক্তির মূল হলো প্রবাসীরা এই উপজেলায় কতজন প্রবাসী রয়েছে তাদের ডাটা যোগ করার পরামর্শ দেন। মোট পুকুর কয়টি আপনারা জানিয়েছেন কিন্তু এতে, কয়টি পুকুর স্ব-অবস্থানে আছে আর কয়টি নেই তাও যোগ করবেন। 

এ-সময় বক্তব্য রাখেন, প্রাণীসম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদউল্যাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জিত সেন, সাংবাদিক মাসুদ রানা। 

সভার শুরুতে উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলাম এমপি মোবাশ্বের আলম ভূইয়াকে ফুলেল শুভেচছা জানান। উপস্থিত সকল গনমাধ্যমকর্মী, ইউপি চেয়ারম্যান, মেম্বার, সুশীলসমাজের লোকজনের গুরুত্বপূর্ণ মতামত শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

জেলার খবর এর আরও খবর: