হবিগঞ্জে বন্যার্তদের মাঝে হুইপ জি কে গউছের বস্ত্র বিতরণ
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন | জেলার খবর
সাকিল আহমেদ (হবিগঞ্জ) : হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত সহস্রাধিক মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় লস্করপুর ইউনিয়নের শাহজালাল উচ্চ বিদ্যালয়, সুলতাশী ও বৈদ্যের বাজার এলাকায় এসব বস্ত্র বিতরণ করা হয়। এ সময় জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সাম্প্রতিক বন্যায় খোয়াই নদীর কালীগঞ্জ অংশে বাঁধ ভেঙে লস্করপুরসহ তিনটি ইউনিয়নের অন্তত ৩৫টি গ্রাম প্লাবিত হয়। এতে পানিবন্দি হয়ে পড়েন অন্তত ৫০ হাজার মানুষ। বন্যার পর থেকে বিএনপি, প্রশাসন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ ও সহায়তা দেওয়া হচ্ছে।
