কুমিল্লা বাঁচাও মঞ্চের উদ্যোগে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা!
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন | জেলার খবর
১৯ জুলাই রবিবার কুমিল্লার বাঁচাও মঞ্চের উদ্যোগে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান জনাব উদবাতুল বারী আবু মহোদয়কে ফুল দিয়ে বরণ এবং শুভেচ্ছা বিনিময় করেন কুমিল্লা বাঁচাও মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এসময় উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল মোতালেব মজুমদার, হাজী সিদ্দিকুর রহমান ভারপ্রাপ্ত আহবায়ক কুমিল্লা মহানগর। ফরহাদ হোসেন ভূঁইয়া যুগ্ম আহবায়ক কুমিল্লা মহানগর। ওমর ফারুক চৌধুরী সুমন যুগ্ন আহবায়ক কুমিল্লা মহানগর। ইয়াসমিন আক্তার যুগ্ন আহবায়ক কুমিল্লা মহানগর। আবু নোমান, যুগ্ন আহবায়ক কুমিল্লা মহানগর। মাহবুবুর রহমান মজুমদার যুগ্ন আহবায়ক, কুমিল্লা মহানগর। মোঃ জামাল চৌধুরী যুগ্ন আহবায়ক,কুমিল্লা মহানগর। আবুল কালাম আজাদ, সভাপতি, আদর্শ সদর উপজেলা। মোতাহের হোসেন মজুমদার,সভাপতি সদর দক্ষিণ উপজেলা। হাজী শাহজালাল সওদাগর, সাধারণ সম্পাদক সদর দক্ষিণ উপজেলা। মীর মোহাম্মদ বাহারুল আলম, সদস্য সচিব লালমাই উপজেলা। অ্যাডভোকেট ওমর ফারুক, সদস্য কুমিল্লা বাঁচাও মঞ্চ। কুমিল্লা বাঁচাও মঞ্চের নেতৃবৃন্দ কুমিল্লা উন্নয়নের পক্ষে বিভিন্ন দিক তুলে ধরে চেয়ারম্যান জনাব উদবাতুল বারী আবুর সাথে মতবিনিময় করেন।
