লালমাই উপজেলায় যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

 প্রকাশ: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন   |   জেলার খবর

লালমাই উপজেলায় যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

কামাল হোসেন (লালমাই, কুমিল্লা ) : 

মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে কুমিল্লার লালমাই উপজেলায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে উপজেলার অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এসময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান কুমিল্লা -১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু, লালমাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব নুরুজ্জামান,  সহকারী কমিশনার( ভূমি) শাহীন আক্তার শিফা, লালমাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে ডা : এনামুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ফাহমিদা আফরোজ, কৃষি সম্প্রসারণ অফিসার মো : শাহীন, মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান, লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি মাসুদ করিম, সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টু, বিএনপি নেতা মাওলানা জাকির হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ন আহবায়ক শাহআলম, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমান, আলেক হোসেন,ইকবাল হোসেন,বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল খালেক সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের সাধারণ মানুষ।

এছাড়া দিবসটির তাৎপর্য তুলে ধরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে জাতীয় পতাকা অর্ধনমিত, ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। 

জেলার খবর এর আরও খবর: