রূপসায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ অপরাহ্ন | জেলার খবর
রূপসায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা গত ২১ শে ফেব্রুয়ারি সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তা।মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সঞ্চালনায় বক্তৃতা করেন সহকারী কমিশনার ভুমি ইফতেখারুল ইসলাম শামীম, রূপসা থানার অফিসার্স ইনচার্জ আঃ রাজ্জাক মীর, কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কুদ্দুস, সমাজসেবা কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম তরফদার, যুব উন্নয়ন কর্মকর্তা খাঁন বজলুর রহমান, উপসহকারী প্রকৌশলী মোঃ আলামিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, আনসার ভিডিপি কর্মকর্তা হারুনর রশীদ, ইন্সপেক্টর ইহতেসামুল হক, রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ইউশা মোল্লা, টিএসবি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাপুর রহমান প্রমুখ।
