কিশোর জিহাদ হত্যার বিচারের দাবিতে সরাইল কুট্টাপাড়া মোরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ ও মানববন্ধন
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন | জেলার খবর
মোজাম্মেল পাঠান (সরাইল, ব্রাহ্মণবাড়িয়া )
ব্রাহ্মণবাড়িয়া সরাইল কুট্টাপাড়া গ্রামের কিশোর মোঃ জিহাদ (১৬) কে গত ১০/৭/২০২৬ শুক্রবার রাত আনুমানিক ৯ টার দিকে, কুট্টাপাড়া মোরের সামনে হাইওয়ে পুলিশ থানার পাশের জমিতে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে কিশোর জিহাদ কে হত্যা করে, তার আইফোন মোবাইলটি নিয়ে যায়। আজ ৯ দিন গত হওয়ার পরও থানা পুলিশের নাকের ডগায়, কিশোর জিহাদ হত্যার কোন খুনিদের সনাক্ত করে গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে বিচার না করার প্রতিবাদে। আজ ১৯/৭/২০২৬, রবিবার সকাল ৯ টা বিক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসীর আয়োজনে কিশোর জিহাদের খুনিদের সনাক্ত ও গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে মানববন্ধন করেন।
উক্ত মানববন্ধনে স্থানীয় এলাকাবাসীর মাঝে বক্তব্য রাখেন সমাজসেবক রওশন আলী,জীবন মিয়া,ইউপি মেম্বার মোঃ শ্যামল মিয়া, নিহত জিহাদের বাবা আজগর আলী, সাবেক ইউপি মেম্বার মঞ্জুর মিয়া প্রমুখ, বক্তব্যে বলেন বর্তমান পরিস্থিতিতে মানুষের কোন যান মালের নিরাপত্তা নেই, থানা পুলিশের পাশে কিশোর জিহাদ কে কুপিয়ে হত্যা করা হলো আজ ৯ দিন পার হতে চলছে আইন শৃঙ্খলা বাহিনী কোন হত্যাকারীকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দ্রুত জিহাদ হত্যার খুনীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানাচ্ছি।তা-না হলে আমরা এলাকাবাসী আরও কঠিন আন্দোলনে যেতে বাধ্য হব।
এলাকাবাসীর স্বতস্ফুর্ত অংশগ্রহনে মানববন্ধন টি একপর্যায়ে বিক্ষোভ জনসমাবেশে পরিনত হয়ে বিক্ষুব্ধ জনতা ঢাকা সিলেট মহাসড়কের দুইপাশ অবরোধ করার ফলে কিছু সময় গাড়ি চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার, সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সরাইল উপজেলা বিএনপির নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত হয়ে জিহাদ হত্যার খুনীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক থেকে সরে দাড়ায় এবং যানচলাচল স্বাভাবিক হয়।

