বঙ্গবন্ধুর জন্মদিনে গৌরীপুর পৌরসভায় কেককাটা ও আলোচনা সভা

 প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ১২:৩৩ অপরাহ্ন   |   সারাদেশ

বঙ্গবন্ধুর জন্মদিনে গৌরীপুর পৌরসভায় কেককাটা ও আলোচনা সভা


শামীম খান (গৌরীপুর,ময়মনসিংহ) :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ জন্মদিন এবং জাতীয় শিশুদিবস  উপলক্ষে

গৌরীপুর পৌরসভার উদ্যোগে কেককাটা, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা  ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার বেলা ১১ টায় গৌরপুর পৌর আওয়ামী লীগের সভপতি ও পৌর  মেয়র সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে পৌর পরিষদের কর্মকর্তা  ও কর্মচারীবৃন্দ পৌর শহরের বঙ্গবন্ধু চত্বরে  জাতির পিতার প্রতিকৃতিতে ফুল শ্রদ্ধা জানান।

পরে পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা,  কেককাটা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়ে।


আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভপতি ও পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম,  পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র ১ নাজিম উদ্দিন,  প্যানেল মেয়র ২ দিলুয়রা আক্তার, প্যানেল মেয়র ৩ রোজিনা আক্তার মিতু, পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম,  দেলোয়ার হোসেন বাচ্চু,   নূরুল ইসলাম,  মো: এমরান, সাদেকুর রহমান, পৌরসভার  নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন,  সহকারি প্রকৌশলী মদন মোহন দাস, পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিথুন,  উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ রাফসান জানি অভি প্রমুখ।


সারাদেশ এর আরও খবর: