পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন | অর্থ ও বাণিজ্য
আজ ঢাকায় পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর নিজস্ব সেমিনার কক্ষে বীমা দাবির চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক মোস্তফা জামাল হোসেন এফসিএ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
