নোয়াখালীতে ৪ কোটি ৩১ লক্ষ ৬৪ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন | অর্থ ও বাণিজ্য
।অঝ নোয়াখালী জেলায় ৪,৩১,৬৪,০০০/- (চার কোটি একত্রিশ লক্ষ চৌষট্টি হাজার) টাকার বীমা দাবির চেক হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। এ সময় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।
