সাংবাদিক নাজমুল হক সৈকতের পিতার ইন্তেকালে ডিআরইউর শোক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন | শোক ও মৃত্যুবার্ষিকী
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও কিংস নিউজের হেড অব নিউজ শেখ নাজমুল হক সৈকতের পিতা শেখ সামছুল হক (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর দুই পুত্রই সাংবাদিকতা পেশায় নিয়োজিত।
মরহুমের নামাজে জানাজা আজ মঙ্গলবার তাঁর জন্মস্থান গোপালগঞ্জের মাঝিগাতী ইউনিয়নের কোনাগ্রামে জানাযা শেষে দাফন করা হয়েছে।
সোমবার এক শোকবার্তায় ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক প্রকাশ করেন।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
