নগরকান্দায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত
প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০৭:২৯ অপরাহ্ন | সারাদেশ
আবুল হাসনাত উজ্জ্বল (নগরকান্দা,ফরিদপুর):
সারাদের ন্যায় ফরিদপুরের নগরকান্দায় নানা আয়োজন ও বিপুল উৎস উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩
আজ ১৭ মার্চ,২০২৩ শুক্রবার সকাল ৮ টায় নগরকান্দা উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ফরিদপুর -২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপজেলা প্রশাসনদের সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপরে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ, ভ্রাতৃপ্রীতিম ও সহযোগী সংগঠন, নগরকান্দা উপজেলা মডেল প্রেসক্লাব,সেবা মূলক, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান/সংগঠনে নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জাতির পিতার আত্মার মাগফেরাত কামনা করে দয়া করা হয়।
উপজেলা চত্বর হতে একটি আনন্দ রালী বের করা হয় রালীটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়।
জেলা পরিষদের অডিটোরিয়াম এর হল রুমে কেট কাটা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর -২ আসনে সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু, বিশেষ অতিথি হিসেবে ছিলেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার, নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন,সারকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন মিয়া, নগরকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক কমেন্ডার মোঃ ফজলুল হক, ইউপি চেয়ারম্যান গণ, আওয়ামী লীগের আঙ্গ,ভ্রাতৃপ্রীতিম ও সহযোগী সংগঠনের নেতৃবন্দ, সেবামূলক, সামাজিক,সাংস্কৃতিক, স্কুল - কলেজের শিক্ষক -কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ সহ বিভিন্ন শ্রোণীপেশার মানুষ।
উলেখ্য আজ থেকে ১০২ বছর পূর্বে ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বাঙ্গালীর মুক্তির সংগ্রামের অবিসংবাদিত নেতা- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর সাহসী ও আপসহীন নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে ঝাপিয়ে পড়ে দেশ শত্রু মুক্ত করে স্বাধীনতা আর্জন করেছিলো বাঙ্গালী জাতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ''শিশুদের প্রতি বঙ্গবন্ধুর মমতা ছিল অপরিসীম। তাই তার জন্মদিনকে শিশুদের জন্য উৎসর্গ করে মহান দিনেই আমরা জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করেছি''।

