কয়রায় হরিণের মাংস উদ্ধার,আটক ৩

 প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০৬:৪১ অপরাহ্ন   |   সারাদেশ

কয়রায় হরিণের মাংস উদ্ধার,আটক ৩


কয়রা (খুলনা) প্রতিনিধিঃ



কয়রা থানা পুলিশের পৃথক অভিযান চালিয়ে ৪৪ কেজি হরিণের মাংস সহ  ৩ চোরা পাচারকারীকে আটক করেছে। রবিবার (১২ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার দেউলিয়া বাজার মৎস্যকাটা থেকে ককসেটের মাধ্যমে ঢাকার উদ্দেশ্য পাচার করার সময় ২৭ কেজি হরিণের মাংস সহ দক্ষিণ বেদকাশি ইউনিয়নের  পাতাখালী গ্রামের সাহেব আলীকে আটক করে।


অন্যদিকে বেলা ১১ টায় উত্তর বেদকাশি ইউনিয়নের  গাববুনিয়া গ্রামে অভিযান চালিয়ে ১৭ কেজি হরিণের মাংস সহ ২ জন পাচারকারীকে আটক করে। আটককৃতরা হলেন খুলনার রুপসা উপজেলার রাজাপুর গ্রামের আবুল কাশেম ও খুলনা সদরের পালপাড়া রোডের বদর আল অসীম কোরাইশী।



কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএম এস দোহা (বিপিএম)  বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণি নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।

সারাদেশ এর আরও খবর: