আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের শপথ ও অভিষেক অনুষ্ঠিত

 প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ১২:২৩ অপরাহ্ন   |   সারাদেশ

আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের শপথ ও অভিষেক অনুষ্ঠিত


মোঃ শামীম আহমেদ (সাভার, ঢাকা) :


সাভারের আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ধামসোনা ইউনিয়ন পরিষদ ৩নং জোনের নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।


শনিবার(১১মার্চ) দুপুরে আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকার হাজী সৈয়দ খাঁন মডেল স্কুল প্রাঙ্গণে ধামসোনা ইউনিয়ন ৩নং জোনের উদ্যোগে এই শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ মোঃ শাহাদাৎ হোসেন খাঁন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ইমাম হাসান ভূঁইয়া, আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সভাপতি ও আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোঃ জহিরুল ইসলাম খাঁন লিটন, সাংগঠনিক সম্পাদক মোঃ মোর্শেদ আলী খান পাপ্পু।


আয়োজিত এ অভিষেক অনুষ্ঠানে আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাবেক সভাপতি ও বর্তমান কার্য্যনির্বাহী সদস্য এবিএম জাহাঙ্গীর আলম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সাধারণ সম্পাদক জাহিদ হাসান শিকদার।


এ-সময় ধামসোনা ইউনিয়ন ৩নং জোনের নবগঠিত সভাপতি মোঃ নূর আলম সবুর, সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ ও সাংগঠনিক সম্পাদক মোঃ রাহিদুল ইসলাম সহ ৩৫ সদস্য বিশিষ্ট নব গঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপদেষ্টা ব্যারিস্টার ইমাম হাসান ভূঁইয়া।


এছাড়া আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির সহ সাধারণ সম্পাদক সি এন এন বাংলা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শামীম আহম্মেদ, জেফার সভাপতি ডাঃ মোঃ নূরউদ্দিন পাটোয়ারি, সহ সভাপতি মোঃ জিহাদুর রহমান জিহাদ,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান হোসেন সুজন, মহিলা বিষয়ক সম্পাদিকা মোর্তুজা মনি,ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ রিয়াজুল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শুয়েবুর রহমান,ক্রীড়া সম্পাদক মোঃ লেবুবুর রহমান ও দপ্তর সম্পাদক নিহার, এান বিষয়ক সম্পাদক সুজন সিকদার, মোঃ বসির মিয়া,মোঃ নাজমুল ইসলাম,সহ কেন্দ্রীয় কমিটির নেতাকর্মী ও সকল সম্মানিত সদস্য সহ অন্য অন্য জোন কমিটির নেতা কর্মী সহ সাংবাদিক বৃন্দ।


সারাদেশ এর আরও খবর: