মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির মানববন্ধন

 প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ০৯:৫৩ অপরাহ্ন   |   সারাদেশ

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির মানববন্ধন

খন্দকার রবিউল ইসলাম  (রাজবাড়ী ) :  মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে সোমবার রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)রাজবাড়ী জেল শাখা।


আজ দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়, এ-র পরে শিক্ষক নেতাদের বক্তব্য শেষে রাজবাড়ী জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি পেশ করেন শিক্ষক নেতৃবৃন্দ।  এ সময় রাজবাড়ী জেলার ৫ উপজেলার শিক্ষক উপস্তিত ছিলেন। এতে নেতৃত্ব দেন শিক্ষক সমিতির রাজবাড়ী জেলা শাখার সভাপতি মীর মাহফুজা খাতুন মলি।



সারাদেশ এর আরও খবর: