মহেশখালী উপজেলা যুবলীগের সম্মেলন!, সভাপতি ও সম্পাদক পদে যাঁরা আলোচনায়
প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ১০:৫১ পূর্বাহ্ন | সারাদেশ
নুরুল করিম (মহেশখালী) :
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে রংবেরঙের বিলবোর্ড, ব্যানার, পোস্টার ও তোরণে সাজানো হয়েছে উপজেলা শহর। বিগত বিশ বছর পর উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ২০০৩ সালের ডাক বাংলো মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
মহেশখালী উপজেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন ১৩ ই মার্চ। বিশ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলন ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। পদপ্রত্যাশী এবং নেতা-কর্মীদের বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও তোরণে তোরণে ছেয়ে গেছে উপজেলা শহর ও আশপাশের এলাকায়। সম্মেলনের স্থান উপজেলা আওয়ামী লীগের কার্যালয় মাঠে প্যান্ডেলসহ দক্ষিণে বিশালাকার মঞ্চ তৈরির কাজ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার সভাপতি পদে দুজন বর্তমান আহাব্বায়ক আলহাজ্ব সাজেদুল করিম এবং সাবেক যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহাজান ও সাধারণ সম্পাদক পদে, সিনিয়র যুগ্ম আহবায়ক এড. শেখ কামাল ও তরুণ যুবনেতা মিফতাহুল করিম বাবু দুইজনের নাম আলোচনায় আছে।
এই সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন... বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক (চট্টগ্রামের দায়ীত্বপ্রাপ্ত) ব্যারিষ্টার শেখ ফজলে নাইম, সম্মেলনের উদ্ভোধন করবেন জেলা যুব লীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর, জেলা, উপজেলা আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত থাকবেন।
মহেশখালী উপজেলা যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব সাজেদুল করিম বলেন, অতিথি চূড়ান্ত করার পাশাপাশি উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের ১৫৫ জন কাউন্সিলর এবং ৪ হাজার ডেলিগেট, ১০ হাজার নেতা-কর্মীদের আগমনের আশাবাদী, গণমাধ্যমের বন্ধুদের আমন্ত্রণসহ সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইতি মধ্যেই।
নেতা-কর্মীদের ভাষ্য, আগামীকালের সম্মেলনে কাউন্সিলরদের মতামত ও আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় শীর্ষ নেতারা জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যোগ্য নেতাকেই চূড়ান্ত করবেন।

