আরশাদ মাদানির শারীরিক অবস্থা অপরিবর্তিত, দোয়া চাইলেন বাহাউদ্দীন যাকারিয়া
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন | আন্তর্জাতিক
মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী আলেম ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ আরশাদ মাদানির শারীরিক অবস্থার এখনো কোনো উন্নতি হয়নি। সম্প্রতি অসুস্থ হয়ে পড়ার পর থেকে তার শারীরিক দুর্বলতাও কাটেনি। তার দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনায় দেশবাসীসহ সর্বস্তরের মুসলমানের কাছে দোয়া চেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।
শনিবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
মাওলানা আরশাদ মাদানি বেশ কয়েক দিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এরপর থেকে তার শারীরিক দুর্বলতা কাটেনি। এ পরিস্থিতিতে তার সুস্থতা কামনায় দোয়ার আহ্বান জানিয়েছেন বাহাউদ্দীন যাকারিয়া।
বিবৃতিতে তিনি বলেন, মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি উপমহাদেশের একজন বরেণ্য আলেম ও প্রাজ্ঞ দ্বীনি ব্যক্তিত্ব। ইলম, আমল, ইখলাস, দ্বীনি প্রজ্ঞা ও দূরদর্শিতার সমন্বয়ে তিনি মুসলিম সমাজে বিশেষ মর্যাদার অধিকারী।
বাহাউদ্দীন যাকারিয়া বলেন, ইসলামের প্রচার-প্রসার, মুসলিম উম্মাহর দিকনির্দেশনা, ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা এবং নির্যাতিত মানুষের অধিকার রক্ষায় মাওলানা আরশাদ মাদানির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার সাহসী নেতৃত্ব ও দ্বীনি ভূমিকা উপমহাদেশের মুসলিম সমাজে বিশেষ মর্যাদার আসন তৈরি করেছে।
বাহাউদ্দীন যাকারিয়া আরও বলেন, একজন বরেণ্য আলেম ও অভিভাবক হিসেবে মাওলানা আরশাদ মাদানির অসুস্থতা মুসলিম উম্মাহর জন্য উদ্বেগের বিষয়। তার অভিভাবকত্ব, দিকনির্দেশনা ও নেতৃত্ব উম্মাহর জন্য গুরুত্বপূর্ণ।
বিবৃতিতে তিনি দেশবাসী, আলেম-উলামা, ধর্মপ্রাণ মুসলমান, তার ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে মাওলানা আরশাদ মাদানির দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনায় দোয়া করার আহ্বান জানান।
