কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই

 প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন   |   শোক ও মৃত্যুবার্ষিকী

কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক সদস্য সচিব কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।  গতকাল শুক্রবার (৫ জুন) সকাল ১০টা ৪৩ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি  


আহমদ গনি চৌধুরী স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে-সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।


আজ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফ শাহী মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। আহমদ গনি চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় প্রেস ক্লাব, বিএফইউজে, ডিইউজে, ফটিকছড়ি প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।


শোক ও মৃত্যুবার্ষিকী এর আরও খবর: