যশোরে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে নবনির্মিত ১১ তলা বিশিষ্ট অত্যাধুনিক ৫ শ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন ।

 প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০৪:১৫ অপরাহ্ন   |   সারাদেশ

যশোরে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে নবনির্মিত ১১ তলা বিশিষ্ট অত্যাধুনিক ৫ শ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন ।


বি এম আসাদ (যশোর) :  যশোর শহরস্থ পুলেরহাটে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে নবনির্মিত ১১ তলা বিশিষ্ট অত্যাধুনিক ৫  শ  শয্যা বিশিষ্ট হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আজ ১১ মার্চ   সকাল সাড়ে ১০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকার উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ ফিতা কেটে হাসপাতারের উদ্বোধন করেন।  

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি  সরকারের পাশাপাশি বে সরকারি উদ্যোগে স্বাস্থ্য সেবাকে এগিয়ে নেওয়ার আহবান জানান। এ সময় সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন তিনি। এ সময় আদ- দ্বীন ফাউন্ডেশন ও আদ- দ্বীন ওয়েল ফেয়ারের কর্মকর্তাগণ  বক্তব্য রাখেন।

হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো: আব্দুস সবুর। হাসপাতালটি নির্মাণ করেছেন আদ্-দ্বীন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।  উদ্বোধন উপলক্ষ্যে আগামী ১১ মার্চ থেকে ২০ এপ্রিল, ২০২৩ খ্রিঃ পর্যন্ত ৪০ দিনব্যাপী আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে এক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সি, সার্জারি, অর্থোপেডিক্স, চক্ষু, নাক-কান-গলা, ইউরোলজি, মেডিসিন, ডায়াবেটিস, মনোরোগ, চর্ম, গর্ভকালীন ও গর্ভোত্তর, গাইনি, শিশু ও ফিজিওথেরাপি বিভাগে চিকিৎসা  ও কার্ডিয়াক  অপারেশন সহ বিভিণ্ণ সেবা  প্রদান করা হবে বলে জানানো হয়।


সারাদেশ এর আরও খবর: