মুকসুদপুরে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

 প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ১০:২১ অপরাহ্ন   |   সারাদেশ

মুকসুদপুরে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

মেহের মামুন (মুকসুদপুর, গোপালগঞ্জ) :


মুকসুদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মুকসুদপুরের দুলাল হত্যার মৃতুুদন্ডপ্রাপ্ত আসামী ফারুক শেখ (৪৫) গ্রেফতার করেছে। রবিবার ( ১২ মার্চ ) রাতে তাকে খুলনা জেলা থেকে গ্রেফতার করা হয়।


মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান জানান, মুকসুদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলা গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানার এসআই বিশ্বজিৎ ঘোষ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুকসুদপুর থানার একটি চৌকস টিম খুলনা মেট্রোপলিটন এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।


তিনি আরও জানান, মুকসুদপুর থানার মামলা নং ৫ তাং ৩/৬/২০১২ ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড এর মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী ফারুক শেখ ওরফে ফক্কার শেখ ভট্টাচার্যকান্দি গ্রামের মান্নান শেখের ছেলে। তার নামে হত্যা মামলা হওয়ার পরে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।  তাকে খুলনা মেট্রোপলিটন এলাকা থেকে  গ্রেফতার করা হয়েছে।


উল্লেখ্য ২০১২ সনের ২ জুন গ্রেফতারকৃত মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীসহ অন্যান্য আসামীরা পূর্বশত্রুতার জের ধরে পরস্পর যোগসাজশে পুর্বপরিকল্পিতভাবে মুকসুদপুর উপজেলার তাতীহাটি গ্রামের মমিন উদ্দিন শেখের ছেলে দুলাল শেখকে উপজেলার গোহালা গ্রামের শ্মশানঘাটে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে লাশ পার্শ্ববর্তী কুমার নদে কচুরিপানা দিয়ে লুুকিয়ে রাখে।


এ ব্যপারে মুকসুদপুর থানায় নিহতের স্ত্রী সুলতানা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের পরে পুলিশ তদন্ত শেষে আদালতে চাজর্শীট দিলে বিজ্ঞ আদালত স্বাক্ষী প্রমানের ভিত্তিতে  গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২০২১ সালে ২৬ অক্টোবর আসামী ফারুক শেখকে মৃত্যুদন্ড দেয়। ওই সময় থেকে সে পলাতক ছিল।



সারাদেশ এর আরও খবর: