পদ্মা সেতু বাস্তবায়নে দক্ষিনাবাসীর ঋন শোধ করতে নৌকায় ভোট দেয়ার আহবান জানালেন বদিউজ্জামান সোহাগ
প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২৪, ০১:০১ অপরাহ্ন | সারাদেশ
সঞ্জয় কুলু (শরণখোলা,বাগেরহাট) :
বাগেরহাট-৪ আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী, ছাত্রলীগের সাকেব সভাপতি এইচ,এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, পদ্মা সেতু বাস্তবায়নের কারনে দক্ষিনা বাসীর ঋন শোধ করার জন্য শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। তার অক্লান্ত পরিশ্রমে দেশ আজ খাদ্যে সয়ংসম্পূর্ণ হয়েছে। প্রত্যন্ত গ্রামের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এই সভাপতি বদিউজ্জামান সোহাগ বলেন, সবাই মিলে একসাথে কাজ করব। সেখানে যদি কেউ ঐক্য বিনষ্ট করে, কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে সে যতই আমার কাছের মানুষ হোক না কেনো তাহলে আমি কিন্তু তার দিক থেকে মুখ ফিরিয়ে নেব।
সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন বলেন, বদিউজ্জামান সোহাগের হাতে নেত্রী নৌকা তুলে দিয়েছেন। আমরা দলীয় শিষ্টাচার মেনে সকলকে নিয়ে তাকে বিপুল ভোটে বিজয়ী করবো।
রায়েন্দা ইউনিয়ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজাহান জমাদ্দার বাদলেল সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আলী আকবর, নির্বাহী সদস্য এম সাইফুল ইসলাম খোকন, শরণখোলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক রায়হান উদ্দিন শান্ত, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মইনুল ইসলাম টিপু, সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম কালাম, আওয়ামীলীগ নেতা এম এ রশিদ আকন, আব্দুল হক হায়দার, মেজবাহ উদ্দিন খোকন, চ ল কর্মকার, হাসানুজ্জামান পারভেজ, জাকির হোসেন খাঁন মহিউদ্দিন, ইমরান হোসেন রাজিব, রিনা আক্তার সাগর, জালাল উদ্দিন রুমি, বাদশা আলমগীর আলম, শাওন হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ।
