চুনারুঘাটে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা
প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৪, ১০:০৯ অপরাহ্ন | সারাদেশ
আলা উদ্দিন চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় হারুন মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে অর্ধগলা কেঁটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের মিরাশি নতুন বাজার এলাকায়। স্থানীয় বাসিন্দা ফরিদ মিয়া জানান, নিহত ব্যক্তি হারুন মিয়া (৪০) উপজেলার ৯নং রাণীগাও ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আকবর উল্লাহ অডিটরের বড় ছেলে।
১জানুয়ারী সকালে মিরাশী নতুন বাজারের পশ্চিম দিকে মাজারের কাছে হারুন মিয়া কে অর্ধ গলাকাটা,হাত পা বাঁধা অবস্থায় দেখতে পান আশেপাশের লেকজন। ধারণা করা হচ্ছে বিগত (৩১ ডিসেম্বর) রাতে দুর্বৃত্তরা হারুন মিয়াকে অর্ধ গলা কেটে (জবাই করে) মেরে হত্যা করা হয়েঋে। এ বিষয় ৯নং রানীগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন এর সাথে কথা হলে তিনি দৈনিক নয়া দিগন্তকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ বিষয় চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তে হবিগঞ্জে পাঠানো হয়েছে। তদন্ত করে এর গৃহীত ব্যবস্হা নেয়া হবে।

