শরণখোলার লোকালয় থেকে বন্যশূকর উদ্ধার

 প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন   |   সারাদেশ

শরণখোলার লোকালয় থেকে  বন্যশূকর উদ্ধার

সঞ্জয় কুলু (শরণখোলা,বাগেরহাট) :

বাগেরহাটের শরণখোলার বকুলতলা গ্রাম থেকে ভোলা নদী পার হয়ে সোমবার (১জানুয়ারি) সকালে সুন্দরবনের বিশাল একটি বন্য শূকর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। ভোলা নদী পার হয়ে সোনাতলা গ্রামের মাঠের আমন ধান তছনছ করে গ্রামের রুবেল শাহ’র বাড়িতে ঢুকে তান্ডব শুরু করে। একপর্যায় গ্রামবাসী ও বন্যপ্রাণি সেচ্ছাসেবী সংঠনের কর্মীরা মিলে শূকরটি ধরে বনবিভাগের কাছে হস্তান্তর করেন।  

শরণখোলা বন্যপ্রাণি সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নাজমুল ইসলাম জানান, সুন্দরবন থেকে শূকর আসার খবর পেয়ে সংগঠনের সদস্য রাকিব, আলামীন ও রুবেলসহ তারা ঘটনাস্থলে যান। পরে গ্রামবাসীর সহায়তায় কৌশলে শূকরটি ধরে বনবিভাগের কাছে হস্তান্তর করেন। শূকরটি মাঠের আমন ধান তছনছ করে রুবেল শাহ’র বাড়িতে ঢুকে ক্ষেতখামারও নষ্ট করে।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. নজরুল ইসলাম জানান, সুন্দরবন থেকে ভোলা নদী পার হয়ে লোকালয়ে চলে যাওয়া শূকরটি গ্রামবাসী ও বন্যপ্রাণি সেচ্ছাসেবকরা ধরে তাদের কাছে হস্তান্তর করে। আনুমানিক চার বছর বয়সি স্ত্রী শূকরটির ওজন প্রায় ৪০ কেজি (১মণ) হবে। দুপুর দুইটার দিকে রেঞ্জ অফিসসংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে শূকরটি। ##


সারাদেশ এর আরও খবর: