বদি বনাম বশরের ভোটযুদ্ধ : হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

 প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২৪, ১১:২৯ পূর্বাহ্ন   |   সারাদেশ

বদি বনাম বশরের ভোটযুদ্ধ : হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস


আবদুল্লাহ আল আজিজ   (উখিয়া) : :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রয়েছে নৌকা ও ঈগল প্রতীকের মধ্যে। এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে বদি বনাম বশরের ভোটযুদ্ধ। যদিও নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন সাবেক সংসদ আব্দুর রহমান বদির স্ত্রী শাহীন আক্তার। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় অবস্থান রয়েছে টেকনাফ উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল বশরের।


তবে, ভোট বর্জনের দাবিতে লিফলেট বিতরণ করছে কক্সবাজার জেলা বিএনপি, উখিয়া ও টেকনাফ উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা। বিএনপির দলীয় নির্দেশনা মোতাবেক তারা এ কর্মসূচি পালন করছে বলে জানা যায়।


ভোটারদের সাথে কথা বলে জানা যায়,উখিয়া-টেকনাফে আগে থেকেই আব্দুর রহমান বদির নামটি প্রান্তিক পর্যায়ে গ্রামে গঞ্জে সবার মুখে মুখে ছড়িয়ে গেছে। বদির ব্যাপক পরিচিতির কারণে তার স্ত্রীকে সকলে নৌকা প্রতীকে ভোট দিতে যায়। কিন্তু, গত পাঁচবছরে সংসদ সদস্য নির্বাচিত হওয়া শাহীন আক্তারকে মাঠ পর্যায়ে দেখা যায়নি।


নুরুল বশরের বিষয়ে জানতে চাইলে ভোটাররা জানান," আমরা বিগত পাঁচ বছর এমপিকে দেখিনি। কিন্তু তার বদৌলতে এমপি না হয়েও বদি সক্রিয় ছিলো। আমরা পরিবর্তন চায়। নুরুল বশর স্বতন্ত্র প্রার্থী হলেও আওয়ামী লীগে তার শক্ত অবস্থান রয়েছে। ত্যাগী আওয়ামী লীগ নেতারা সকলে ঈগল প্রতীকের পক্ষে রয়েছে।


ঈগল প্রতীকের নুরুল বশরকে সমর্থন জানিয়ে মাঠ পর্যায়ে সক্রিয় অবস্থান নিয়েছেন জেলা আওয়ামী লীগ নেতা রাজা শাহ আলম চৌধুরী,উখিয়া উপজেলা আ'লীগের সাবেক সভাপতি আদিল উদ্দিন চৌধুরী, টেকনাফ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ মোহাম্মদ আলীর বড় ছেলে মাহবুব মোর্শেদ, উখিয়া উপজেলা আ'লীগ সহ সভাপতি মাহবুব আলম মাহবুব, হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী সহ টেকনাফ উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দ।


অপরদিকে, নৌকার পক্ষে জেলা আওয়ামী লীগ নেতা ইউনুছ বাঙালি, জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাহাদুর, উখিয়া উপজেলা আ'লীগ সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল হুদা সহ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ।


সারাদেশ এর আরও খবর: