পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক ব্যবসা ক্লোজিং প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ০১:০৫ অপরাহ্ন   |   অর্থ ও বাণিজ্য

পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক ব্যবসা ক্লোজিং প্রস্তুতি সভা অনুষ্ঠিত


পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক ব্যবসা ক্লোজিং প্রস্তুুতি সভা ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি ) কাকরাইলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্সুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী। কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র কনসালটেন্ট রায়দেব দাস, ঊর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, মোঃ নওশের আলী নাঈম , এমাদ উদ্দিন আহমেদ প্রিন্স, মোঃ আবু তাহের ও মোঃ হাবিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল হোসেন মহসিন, মোহাম্মদ খলিলুর রহমান সিকদার ও সৈয়দ সুলতান মাহমুদ। এ সময় কোম্পানির ঊর্ধ্বতন প্রকল্প পরিচালক এবং প্রকল্প পরিচালকবৃন্দ, সার্ভিস সেল ইনচার্জ থেকে তদুদ্ধ কর্মকর্তা সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য বিএম ইউসুফ আলী বলেন, পপুলার লাইফ এই পর্যন্ত ৪৫ লাখ গ্রাহকের সাড়ে ৫ হাজার কোটি টাকা দাবি পরিশোধ করেছে। পপুলারে বীমা করে কেউ কখনও ক্ষতিগ্রস্থ হয়নি। এখন বীমা কর্মীরা তাদের বীমা কাজের মাধ্যমে নিজের ও দেশের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, বীমা কোম্পানির মাধ্যমে দেশের বেকারত্ব দূর হচ্ছে। দেশের মানুষের ও সমাজের উন্নয়নে বীমা  কোম্পানিগুলো অগ্রনী ভুমিকা পালন করে আসছে।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর: