মহেশখালীতে দুইদিন ব্যাপী ৬ষ্ঠ আন্তর্জাতিক লেখক উৎসব ও বইমেলার উদ্বোধন
প্রকাশ: ১০ মার্চ ২০২৩, ০৯:৫৩ অপরাহ্ন | সারাদেশ
নুুরুল করিম (মহেশখালী) :
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৬ষ্ঠ মহেশখালী আন্তর্জাতিক লেখক উৎসব ও বইমেলা ২০২৩ খ্রিঃ ১০ ও ১১ই মার্চ দুইদিন ব্যাপী লেখক উৎসব ও বইমেলার প্রথম দিনের অধিবেশন আজ শুক্রবার সকাল ১০টার সময় মহেশখালী উপজেলা চত্বরে বই মেলার উদ্বোধন হয়েছে।
পূর্বে বই মেলার স্টল পরিদর্শন ও শেষে উপজেলা অডিটোরিয়ামে প্রতিবুদ্ধিজীবী সম্পাদক ও বঙ্গবন্ধু জাতীয় সাহিত্য পরিষদের সভাপতি সাদাত উল্লাহ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম.উবায়দুল মোকতাদির চৌধুরী-এমপি। বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন কক্সবাজার-২ আসনের আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন... মেহবুব হাসান (ভারত), অধ্যাপক মেজর (অব) নুরুল হুদা কুতুবী, ড.মোহাম্মদ আব্দুল হাই, অধ্যাপক একেএম গিয়াস উদ্দিন, কামরুল হাসান সিদ্দিকী, সাঈদ আহমেদ বাবু, অধ্যাপক স্বপন নাথ, মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃশরীফ বাদশা। মহেশখালী উপজেলার সহকারী কমিশনার ভূমি এ.এফ.এম শামীম, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, সাবেক সভাপতি হারুন উর রশিদ'সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রী এবং সুশীল সমাজের লোকজন, গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
প্রথম দিনের দ্বিতীয় অধিবেশন বিকাল ৩টার সময় শুরু হয়। এতে কবিতা পাঠ ও আলোচনা অনুষ্ঠানে দেশ বিদেশের এবং স্থানীয় কবি, শিল্পী ও সাহিত্যিকদের উপস্থিতিতে মুখরিত হয় মেলা প্রাঙ্গন।

