প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গৌরীপুর পৌর আ.লীগের বর্ধিত সভা
প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ১১:৩৫ অপরাহ্ন | সারাদেশ
শামীম খান (গৌরীপুর, ময়মনসিংহ) :
আগামী ১১ মার্চ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ময়মনসিংহ সফর সফল করার লক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে পৌর শহরের মধ্যবাজারস্থ পৌর আওয়ামী লীগের কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপুর সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
আরো বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম ও হারুন অর রশিদ, জেলা পরিষদের সাবেক সদস্য এইচ এম খায়রুল বাসার, পৌরসভার প্যানেল মেয়র ১ নাজিম উদ্দিন, প্যানেল মেয়র ২ দিলুয়ারা আক্তার, প্যানেল মেয়র ৩ রোজিনা আক্তার মিতু, পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, দেলোয়ার হোসেন বাচ্চু, মাসুদ মিয়া রতন, সাদেকুর রহমান, পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিথুন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ রাফসান জানি অভি প্রমুখ।

