মাধবপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির

 প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ১১:৩৩ অপরাহ্ন   |   সারাদেশ

মাধবপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির


শেখ জাহান রনি (মাধবপুর, হবিগঞ্জ): প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে সায়হাম গ্রুপের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রায় সাড়ে ৩ হাজার রোগীকে চিকিৎসা দেওয়া হয় এবং ৩ শতাধিক  ব্যক্তিকে অপারেশনের জন্য বাচাই করা হয়।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে উপজেলার নোয়াপাড়ার সৈয়দ সঈদউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত চক্ষু শিবিরে সায়হাম গ্রুপের উপ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) হাফিজ হাসান ফরিদ এর  সভাপতিত্বে ও মোস্তাফা কামাল বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো: শাহজাহান, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার অন্ধ কল্যাণ সমিতির ডা: আব্দুল মান্নান,সৈয়দ সঈদ উদ্দিন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মিজানুর রহমান, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, হাজী অলি উল্লাহ, ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ম্যানেজার মোস্তাক আহমেদ, ফজলুর রহমান বুলেট, মৌলানা কামরুল হাসান, সাংবাদিক হামিদুর রহমান, রুকন উদ্দিন লস্কর  প্রমুখ।




সারাদেশ এর আরও খবর: