মহেশখালীতে জাপার কেন্দ্রীয় নেতা আলহাজ্ব মরহুম মোহিবুল্লাহর স্মরণে দোয়া মাহফিল
প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ১১:৩২ অপরাহ্ন | সারাদেশ
নুরুল করিম (মহেশখালী) :
জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রভাবশালী সদস্য, জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক, মহেশখালীর কৃতি সন্তান ও কক্সবাজার ডক্টর চেম্বারের স্বত্বাধিকারী মরহুম মোহাম্মদ মোহিবুল্লাহ'র
স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ৯ ই মার্চ বিকাল ৪ টায় দৈলারপাড়ায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় ছাত্র সমাজ মহেশখালী উপজেলা আয়োজনে স্মরণ সভায় মরহুম মোহাম্মদ মোহিবুল্লাহ'র ব্যক্তিগত ও কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন.. উপজেলা জাতীয় পার্টির নেতা মুসলেম উদ্দিন, মহেশখালী পৌর জাতীয় সাধারন সম্পাদক আবুল বশর পারভেজ, মহেশখালী যুব সংহতি নেতা ডাঃ জসিম উদ্দিন ও শাহ জালাল, মহেশখালী উপজেলা ছাত্র সমাজের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক, ফখরুদ্দিন মুবারক শাহ্, সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন, প্রচার সম্পাদক মোহাম্মদ শাহিন, দপ্তর সম্পাদক মোঃ খোকন
মোহাম্মদ মিশকাত প্রমূখ এসময় আরো... উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের স্থানীয় জাতীয় পার্টির নেতা এবং প্রবীণ মুরব্বী উপস্থিত ছিলেন।

