বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জেলে নুরুল আলম দুঘটনার শিকার!
প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২৩, ১২:২৭ পূর্বাহ্ন | সারাদেশ
নুরুল করিম (মহেশখালী) :।
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নুরুল আলম (৪৬) নামের এক জেলে পায়ে নোঙরের রশি পেছিয়ে মারাত্মক আহত হয়েছে।
০৫ ই জানুয়ারী, বৃহস্পতিবার সকালে কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া গ্রামের মৃত্যু রিদোয়ানের পুত্র নুরুল আলমের বসতঘরে সরজমিন গিয়ে দেখা যায় পরিবারের একমাত্র উপার্জনকারী সমুদ্রে দুঘটনায় আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন।
জানান, গত ১৭ ই ডিসেম্বর শনিবার রাতে কক্সবাজার সমিতিপাড়া এলাকার আসরাফ উদ্দিন ও মানিকের যৌথ মালিকানাধীন আল্লাহ দান ট্রলার ২২ জন মাঝিমাল্লা নিয়ে মাছ ধরতে যান মাঝি লেডা আক্তার। সেখানে গত ২৪ শে ডিসেম্বর বিকাল সাড়ে ৫ টায় দিকে মাছ ধরার সময় মাঝির অসাবধানতার কারনে চলন্ত বোটে নোঙরের রশিতে নুরুল আলমের পা আটকে পায়ের মাংস জলসে রশির টানে সাগরে পড়ে যান তিনি। পরে ট্রলারে থাকা অন্য জেলেরা উদ্ধার করে তুলে, তাঁর পা রশির সঙ্গে প্যাঁচানো ফলে জেলে নুরুল আলম আঘাতের ব্যথা জন্তনাই চটপট করে টানা ৬ দিন ফিশিং শেষে বোট কক্সবাজার ফিসারী ঘাটে এসে গত ২৪ শে ডিসেম্বর সদর হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যায় এতে টানা ৬ দিন চিকিৎসা পর বর্তমানে বাড়ীতে রয়েছে। পরিবারের বাদী সময়মত চিকিৎসা না পাওয়া পায়ের মাংস পিষ্ট নিয়ে দুরচিন্তায় রয়েছে। ৩ মেয়ে ও এক ছোট ছেলের সংসারে উপার্জনকারী পঙ্গুত্বে সংসার ও ঔষধ খরচ নিয়ে চরমভাবে হতাশ বোটের মালিকের উদাসিনতায়। তাই চিকিৎসার প্রয়োজনে খরচে বিকাশ পার্সোনাল স্ত্রী (০১৮৩৮১৪৬৩৯২) এই নাম্বারে সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেন পরিবার।

