বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২৩, ১১:৫৫ অপরাহ্ন | সারাদেশ
শামসুল কাদির মিছবাহ (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে সুনামগঞ্জ বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মহি উদ্দিন প্রমুখ। এসময় স্কুলের শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

