মাধবপুরে শুরু হয়েছে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা,১৮৩৫ শিক্ষার্থী অংশ নিচ্ছে

 প্রকাশ: ২৫ নভেম্বর ২০২২, ০৪:৫২ অপরাহ্ন   |   শিক্ষা

মাধবপুরে শুরু হয়েছে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা,১৮৩৫ শিক্ষার্থী অংশ নিচ্ছে



শেখ জাহান রনি (মাধবপুর, হবিগঞ্জ) :  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় মাধবপুরের ৩ টি কেন্দ্র থেকে বিভিন্ন শ্রেণীর ১ হাজার ৮৩৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। আজ শুক্রবার (২৫ নভেম্বর) সকালে মাধবপুর উপজেলার ইটাখোলা সিনিয়র মাদ্রাসা, অপরূপা বালিকা বিদ্যালয় ও মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগে এ বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে পরীক্ষা শেষ হবে ২৬ নভেম্বর পর্যন্ত। পরীক্ষা গ্রহনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলা শাখার সভাপতি মোঃ শাহীন মিয়া। শাহীন মিয়া আরো জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা কার্যকর ভূমিকা রাখবে।এ পরীক্ষাকে কেন্দ্র করে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য ইটাখোলা সিনিয়র মাদ্রাসা কেন্দ্র থেকে ৪৭১ জন,অপরূপা বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে ৫৫৬ জন ও মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ৮০৮ জন পরীক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করছে।


শিক্ষা এর আরও খবর: