ক্লাসে ফিরলো বঙ্গমাতা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২২, ০৭:৪১ পূর্বাহ্ন | শিক্ষা
মোঃ সাদেকুল ইসলাম সাকিব (বশেফমুবিপ্রবি) :
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) এর চলমান শিক্ষকদের ধর্মঘট মঙ্গলবার ২২ নভেম্বর থেকে স্থগিত ঘোষণা করেছেন এবং ক্লাসে ফিরলেন শিক্ষকরা । গত ২ নভেম্বর থেকে চলা শিক্ষকদের ১০ দফা দাবি আদায় ও পরবর্তীতে উপাচার্যের অপসারনের আন্দোলন আজ থেকে স্বাভাবিক ।
দীর্ঘ ২০ দিন পর শিক্ষক আন্দোলনের অবসান ঘটলো এবং ক্লাসে ফিরলো শিক্ষক ও শিক্ষার্থীরা । খোঁজ নিয়ে জানা যায় উপাচার্যের মেয়াদ শেষ হওয়ায় শিক্ষকদের এই আন্দোলন স্থগিত করা হয়েছে তবে নতুন উপাচার্য আসার পরবর্তীতে ১০ দফা দাবি আদায় না হলে পুনরায় আন্দোলনে যোগ দিবেন শিক্ষকরা।
শিক্ষকরা তাদের প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকতো কিন্তু উপাচার্যের মেয়াদ শেষ হওয়ায় ও শিক্ষার্থীদের কথা চিন্তা করে নতুন উপাচার্য না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত ঘোষণা করেন এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেন যেন পুনরায় সাবেক উপাচার্য প্রফসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ কে নিয়োগ না দিয়ে অতি দ্রুত একজন সৎ, একনিষ্ট, গবেষক ও শিক্ষার্থী বান্ধব উপাচার্য নিয়োগ দেওয়ার জন্য ।
এই দিকে শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে পেরে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে সাথে শিক্ষক ও প্রশাসনের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করছে । তাদের ভাষ্য মতে এই ২০ দিনে তারা অনেক পিছিয়ে পড়ছে পড়াশুনা থেকে অনেক টা দূরে সরে গেছে।এবং সেশন জট এর সম্ভাবনা রয়েছে। যদিও তারা শিক্ষকদের বিপক্ষে অবস্থান নেয় নি কিন্তু গুরুত্বপূর্ন ২০ দিন তাদের শিক্ষা জীবন থেকে নষ্ট করার পরেও শুন্য হাতে ক্লাসে ফিরতে হচ্ছে শিক্ষকদের। ১০ দফা দাবির একটিও এখন পর্যন্ত পূরণ হয় নি ।

