প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে কি খুলবে মালয়েশিয়ার শ্রমবাজার?

 প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন   |   সম্পাদকীয়

প্রধানমন্ত্রী  তারেক রহমানের সফরে কি খুলবে মালয়েশিয়ার শ্রমবাজার?

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার বিকেলে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। নতুন  প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজারে সহযোগিতা এবং বিনিয়োগের সুযোগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে।   দুই দেশের রিক্রুটিং সিন্ডিকেটের প্রভাব, দুর্নীতি মামলাসহ নানা ইস্যুতে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়া নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। মালয়েশিয়া সফরে শ্রমবাজার ইস্যুটি অগ্রাধিকার না পেলেও দুই প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকে বিষয়টি আলোচিত হবে। বাজার না খুললেও বেশ অগ্রগতি হতে পারে। তবে শ্রমবাজার পুনরায় চালুর জন্য শুধু উচ্চপর্যায়ের বৈঠক যথেষ্ট নয়; এর আগে প্রয়োজন শক্তিশালী গ্রাউন্ডওয়ার্ক ও কূটনৈতিক প্রস্তুতি। 

উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যায়। ওই বছরের ৫ আগস্টের পর থেকে শ্রমবাজার খোলার জন্য নানাভাবে চেষ্টা করা হয়। অন্তর্বর্তী সরকারের সময় দুই দফায় এজেন্সি সিলেকশন ও সিন্ডিকেটসহ নানা বিষয়ে বৈঠক হয়, কিন্তু কোনো সমাধান আসেনি। 

সম্পাদকীয় এর আরও খবর: