নোবিপ্রবিতে ব্রাহ্মণবাড়িয়া অ্যাসোসিয়েশনের চড়ুই ভাতি অনুষ্ঠিত
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২২, ১০:৪৬ অপরাহ্ন | শিক্ষা
আবদুল্লাহ আল নোমান। (নোবিপ্রবি) :
জমকালো আয়োজনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদ(নোবিপ্রবি) চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নীলদিঘী পাশে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রভাষক তাহমিনা আক্তার।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া
অ্যাসোয়িশেনের সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার।
পরস্পরের মধ্যে ভাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে একে অপরের সাথে মেলবন্ধনে আবদ্ধ হন তারা। ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে আগত নোবিপ্রবি সকল শিক্ষার্থী উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেন।
সার্বিক বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন,”আজকে আমাদের এসোসিয়েশন এর চড়ুইবাতি প্রোগাম কে কেন্দ্র করে নিজেদের মধ্যে মিলনমেলা ঘটেছে সেই সাথে সবাই উৎফল্ল এবং আনন্দিত।আমাদের সিনিয়র জুনিয়র অনেক আন্তরিক সংগঠনের যেকোন কাজে সেই জন্য ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদ অতিতের ন্যায় সুনাম বজায় রেখে সামনে এগিয়ে যাবে।”
সভাপতির বক্তব্যে ফাহিম প্লাবন বলেন,“নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার প্রায় অর্ধযুগ পর নোবিপ্রবিতে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীদের দ্বারা গড়ে উঠে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র কল্যাণ পরিষদ। এরপর থেকেই নিয়মিত ভাবে এই সংগঠন ভ্রাতৃত্বের মেলবন্ধনে নিজেদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।এরই অংশ হিসেবে আজ একটি চড়ুইভাতির আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন সংগঠন এর শিক্ষার্থীরা এবং শিক্ষক তাহমিনা আক্তার। র্যাফেল ড্র,কুইজ প্রতিযোগিতা, আড্ডা, গান এসবের মাধ্যমে একটি সুন্দর দিন অতিবাহিত করে সকলে এবং সকলেই এই সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।”
উল্লেখ, প্রোগামের আয়োজনকে ভিন্নতা দিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিলো র্যাফেল ড্র, আড্ডা-গল্প, খেলাধুলা ও কুইজ প্রতিযোগীতা। পরবর্তীতে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী বিজয়ীদের শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয় ।

