বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ দেখবে খুবি শিক্ষার্থীরা

 প্রকাশ: ২৬ নভেম্বর ২০২২, ১০:১৯ অপরাহ্ন   |   শিক্ষা

বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ দেখবে খুবি শিক্ষার্থীরা

মোঃ নাঈমুর রহমান (খুবি ) :


খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফুটবল বিশ্বকাপের বাড়তি উন্মাদনা ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের জন্য বড় পর্দা ( ডিজিটাল এলইডি স্ক্রিন)  স্থাপন করা হয়েছে।শিক্ষার্থীরা বিশ্বকাপের বাকি ম্যাচগুলো এই স্ক্রিনে উপভোগ করতে পারবেন।


শনিবার (২৬ নভেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের খান জাহান আলী হলের সামনে এটি স্থাপন করা হয়।সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক মোহাম্মদ শরীফ হাসান লিমন শিক্ষার্থীদের নিয়ে উদ্বোধন করেন।


জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরিচালকের দপ্তরের সার্বিক সহযোগিতায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সৌজন্যে এবং বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের (৩য় বর্ষের) শিক্ষার্থীদের উদ্যোগে এ মনিটর স্থাপন করা হয়েছে।


এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব বলেন, সবাই মিলে একসাথে বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো দেখতে পারা একটি আনন্দের বিষয়। কাতার বিশ্বকাপের সকল ম্যাচই এখানে দেখানো হবে।


ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান আহমেদ আশিক রাজী বলেন, 'ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের মুল প্রয়াস খুলনা অঞ্চলের মানুষের জন্য কাজ করা। খুলনা বিশ্ববিদ্যালয়ে ফুটবল বিশ্বকাপের বাড়তি উন্মাদনা  ছড়িয়ে দিতে আমাদের এই আয়োজন। এর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সাথে আমরা যুক্ত থাকতে চাই।'


বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক মোহাম্মদ শরীফ হাসান লিমন বলেন, "বিশ্বকাপ খেলা সবার জন্য উন্মাদনার বিষয়। এক্ষেত্রে কেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা বাদ থাকবে। তাদের একটা দাবি ছিল। সুযোগটা মিলে গিয়েছে। আমরা সবাই মিলে এখন খেলা উপভোগ করতে পারবো"।


এছাড়াও সকাল ১১ টার দিকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান আহমেদ আশিক রাজী, দৌলতপুর শাখা ম্যানেজার আবু তোয়াব খান সহ আরও অনেক কর্মকর্তারা ডিজিটাল এলইডি মনিটর স্থাপনের সময় পরিদর্শনে আসেন...



শিক্ষা এর আরও খবর: