চরভদ্রাসনে এক হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ যুবক গ্রেফতার
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ০৮:০০ অপরাহ্ন | সারাদেশ
লিয়াকত আলী লাভলু চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন থানা পুলিশ মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় এক হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যাবসায়ীতে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী হলো- উপজেলার গাজীরটেক ইউনিয়নের ঢালার পাড় নামক গ্রামের শেখ রহমানের ছেলে শেখ শাহাদাৎ (৩১)। গোপন সংবাদের ভিক্তিতে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আব্দুল ওহাব এর নেতৃত্বে এসআই শাহিন মিয়া, এএসআই আলী আকরাম ও এএসআই শফিউল অভিযান পরিচালনা করে উপজেলা সদর ইউনিয়নের টিলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের মেইন সড়ক থেকে উক্ত যুবককে এক হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। এ ব্যাপারে চরভদ্রাসন থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। এ ব্যাপারে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আব্দুল ওহাব বলেন, “ গোপন সংবাদ পেয়ে চরভদ্রাসন থানার একটি চৌকষ দল অভিযান চালিয়ে টিলারচর স্কুলের পাশ থেকে এক হাজার পিছ ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী শাহাদাৎকে গ্রেফতার করি। মাদক আইনে একটি মামলা হচ্ছে এবং আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে রিমান্ড চাওয়া হবে। তিনি আরও বলেন, চরভদ্রাসন থানা পুলিশ মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সবসমই জিরো ট্রলারেন্সে অবস্থান করেন”। পুলিশ জানায়, গ্রেফতারকৃত যুবক দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছিল। এর আগেও সে একবার ইয়াবা মাদকসহ গ্রেফতার হয়েছে। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় উক্ত মাদক ব্যাবসায়ী দ্রæত পালানোর চেষ্টা করেন। কিন্ত পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজাতে পাঠান।

