গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একে একে ৫ জনের মৃত্যু

 প্রকাশ: ১৮ জানুয়ারী ২০২৩, ০৬:৫৬ অপরাহ্ন   |   সারাদেশ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একে একে ৫ জনের মৃত্যু


মোঃ শামীম আহমেদ (সাভার, ঢাকা) :



ধামরাইয়ের ইসলামপুর এলাকার একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় এক এক করে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে।


শনিবার (৭ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। একই পরিবারের শিশু সহ ৫ জন দগ্ধ হয়েছিলো।


দগ্ধরা হলেন- গার্মেন্টস কর্মী মনজুরুল, তার স্ত্রী জোসনা,  তাদের দেড় বছরের মেয়ে শিশু মরিয়ম, স্ত্রীর বড়ো বোন হোসনেআরা  এবং ভাগনি সাদিয়া।


হোসনে আরা বাদে বাকি ৪ জনই মারা যান। আজ মঙ্গলবার সকালে হোসনে আরা ও (৩৫) মারা যান। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকায়। এই নিয়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৫ জনেরই মৃত্যু হলো। বাঁচানো গেল না কাউকেই। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসছে।


মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১০ টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হোসনেআরা। বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।


তিনি বলেন, ধামরাই থেকে শিশু সহ ৫ জন দগ্ধ হয়ে চিকিৎসা নিতে এসেছিলো। চিকিৎসাধীন অবস্থায় একে একে চারজন মারা যান।শুধু হোসনে আরা চিকিৎসাধীন ছিল। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় হোসনে আরাও মারা যায় । তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছিলো বলে জানান।


সারাদেশ এর আরও খবর: