যশোরের চুড়ামনকাঠীতে ট্রাকের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত : চলতি জানুয়ারি মাসের ১৬ দিনে ১৭

 প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৩, ০৯:২১ অপরাহ্ন   |   সারাদেশ

যশোরের চুড়ামনকাঠীতে ট্রাকের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত : চলতি জানুয়ারি মাসের ১৬ দিনে  ১৭

বিএম আসাদ ( যশোর) :

আজ ( সোমবার) সকালে যশোর ঝিনাইদহ- সড়কের চুড়ামনকাটি বাজারে প্যাকেট ধাক্কায় জাহিদুল ইসলাম (৫০)নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

এলাকাবাসী জানিয়েছেন, সকাল ৯ টার দিকে জাহিদুল ইসলাম চুড়ামনকাঠী মেইন রোডে কাঁচা বাজারে কাঁচামাল কেনাকেনা করার সময় পেছন থেকে চলন্ত ট্রাক ধাক্কা দিলে রোডের উপর পড়ে গিয়ে  তিনি মারাত্মকভাবে  আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০শয্যা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকামেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মাগুরায় পৌঁছেলে জাহিদুল ইসলাম মৃত্যুবরণ করেন। তার বাড়ি যশোর সদর উপজেলার চুরামনকাঠী ইউনিয়নের আহসান নগর গ্রামে।

তিনি দোগাছিয়া বাজারে একজন কাপড় ব্যবসায়ী ছিলেন। এ নিয়ে যশোরে চলতি জানুয়ারি মাসের ১৬ দিনে ১৭ জনের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। স্বজনরা জানিয়েছেন, সড়ক গুলো এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। যত্রতত্র সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে প্রতিনিয়ত মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে। আহত হচ্ছেন অনেকে। সড়ক দুর্ঘটনায় মৃত্যু এবং আহত হওয়া যেন স্বাভাবিক পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যশোরে।#


সারাদেশ এর আরও খবর: