মহেশখালী'র শাপলাপুরে মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
প্রকাশ: ১৫ জানুয়ারী ২০২৩, ১১:১৫ পূর্বাহ্ন | সারাদেশ
নুরুল করিম (মহেশখালী) :
মহেশখালী উপজেলায় শাপলাপুর উন্নয়ন পেশাজীবী সমবায় সমিতি লিমিটেড এর আয়োজনে 'মেধা বৃত্তি পরীক্ষা-২০২২ইং এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
১৪ ই জানুয়ারী শনিবার বিকেলে শাপলাপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস, সনদ ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি।
এতে কক্সবাজার জেলা জজ ও দায়রা আদালতে কর্মরত বিজ্ঞ আইনজীবী ও সভাপতি শাপলাপুর উন্নয়ন পেশাজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এডভোকেট সোহেল রানা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল কবির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...বীর মুক্তিযোদ্ধা ওসমানী গনী, শাপলাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এম জসিম উদ্দিন মাহমুদ, শাপলাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক, বৃত্তি পরীক্ষা কমিটির আহবায়ক ও কোরক বিদ্যাপীঠ চকরিয়ার শিক্ষক মোঃ আনছারুল করিম, মাতারবাড়ি ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক ডাঃ ইয়াকুব আলী, শাপলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কামাল উদ্দিন, চট্রগ্রাম কলেজিয়েট স্কুল এন্ড কলেজের শিক্ষক মোর্শেদ আলম, শাপলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আক্তার হোসাইন, শাপলাপুর আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষাক মাওলানা বখতিয়ার, মাস্টার শাহাব উদ্দিন, মাস্টার নুরুল আবছার, মাস্টার জহির উদ্দিন, মাস্টার সরওয়ার কামাল, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মৌলানা শফিউল আলম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক সরওয়ার আলম ও শাপলাপুর উন্নয়ন পেশাজীবী সমবায় সমিতি লিমিটেড এর অন্যান্য সদস্য বৃন্দ'সহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ'সহ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- শাপলাপুর উন্নয়ন পেশাজীবী সমবায় সমিতি লিমিটেড এর আয়োজনে গত ১১ ই নভেম্বর মেধা বৃত্তি পরীক্ষা-২০২২ইং পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৫৭ জন, পরীক্ষার্থী উপস্থিত ছিলেন ২৪৭ জন, এতে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত ছাত্র/ছাত্রীদের মাঝে ক্রেস, সনদ ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

