আটোয়ারীতে অসহায় মানুষের পাশে বিজিবি
প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২৩, ০৬:৪৮ অপরাহ্ন | সারাদেশ
আটোয়ারী (পঞ্চগড়) : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সীমান্ত ঘেষা অসহায় মানুষের পাশে দাড়িয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও শীতবস্ত্র বিতরণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ( ১৩ জানুয়ারি) উপজেলার ধামোর গাছবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে প গড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) এর আয়োজনে অসহায় দরিদ্র মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় পাঁচশত জন গরীব অসহায় শীতার্তের মাঝে কম্বল এবং বিভিন্ন বয়সী প্রায় পাঁচশত জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা সহ ঔষধ বিতরণ করা হয়। এ কর্মসুচির উদ্বোধন করেন, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ সোহরাব হোসেন। এসময় প গড় ১৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মোঃ মাহফুজুল হক, গাছবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, ধামোর ইউপি চেয়ারম্যান আবু তাহের দুলাল সহ বিজিবি’র বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিজিবি সেক্টর কমান্ডার বলেন, দেশের সীমান্ত রক্ষা ছাড়াও জনসাধারণের যেকোন সংকটময় পরিস্থিতিতে বিজিবি সবসময়ই মানবিক হিসেবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প গড়ের আটোয়ারী উপজেলার ধামোর গাছবাড়ী সীমান্ত এলাকায় অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে। যাতে এই শীতে শীতার্তদের মাঝেও একটু উষ্ণতা ছড়িয়ে যায়। এছাড়াও গরিব অসহায় রোগীদের মাঝে চিকিৎসা সেবা সহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। চিকিৎসা প্রদান করেন, মেডিকেল অফিসার ডা.মেজর আমিনুল ইসলাম ও প গড় সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান ওয়াহিদ।

