রূপসায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২৩, ০৫:৪৫ অপরাহ্ন   |   সারাদেশ

রূপসায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোঃ মোশারেফ হোসেন (খুলনা ) :


৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল , মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান গত ১২ জানুয়ারি বিকেলে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ।  পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন । বক্তৃতা করেন একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডল , সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা  , পাথরঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোজ কুমার হালদার  , পিঠাভোগ ডি জি সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায় , শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হায়দার আলী , সহকারি শিক্ষক মিজানুর রহমান , অমল কুমার শিকদার  ,মন্তেজ আলী,  বিকাশ কুমার দাস , সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন , আব্দুর রাজ্জাক শেখ , ফ,ম,আইয়ুব আলী প্রমূখ । অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক আব্দুর রহমান ঢালী , আব্দুল কাদের ।


সারাদেশ এর আরও খবর: