শিক্ষা ক্ষেত্রে বিশ্বে সরকারের সাফল্য ঈর্ষণীয়- কম্বল বিতরণ অনুষ্ঠানে এমপি সালাম মূর্শেদী
প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৩, ০৯:৪৭ পূর্বাহ্ন | সারাদেশ
মোঃ মোশারেফ হোসেন (খুলনা ) :
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, শিক্ষা ক্ষেত্রে বিশ্বে আওয়ামী লীগ সরকারের সাফল্য ঈর্ষণীয়। আফ্রিকাসহ অনগ্রসর দেশগুলো যখন শিক্ষায় ছেলেমেয়ের সমতা অর্জনে হিমশিম খাচ্ছে, তখন বাংলাদেশ প্রাথমিক ও মাধ্যমিক দুই স্তরেই সেই সমতা অর্জন করতে সক্ষম হয়েছে। শিক্ষায় দৃশ্যমান সাফল্য বাংলাদেশ সরকারের একটি বড় অর্জন। এই অনন্য অর্জন এখন দেশের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত। শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ উন্নয়নের এক রোল মডেল।শিক্ষাকে সর্বস্তরে ছড়িয়ে দেয়ার জন্য বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ সমূহের মধ্যে অন্যতম হচ্ছে,শতভাগ ছাত্রছাত্রীর মাঝে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম। নারী শিক্ষাকে এগিয়ে নেয়ার জন্য চালু করা হয়েছে উপবৃত্তি ব্যবস্থা। এ সরকারের আমলেই সর্বাধিক সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান এমপি ভুক্ত হয়েছে। রূপসায় প্রাথমিক শিক্ষা পরিবার আয়োজিত গরীব অভিভাবকদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে গত ১০ জানুয়ারি সকালে রিসোর্স সেন্টারে জুম কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন- প্রচন্ড শীতে প্রত্যেকটা কোমলমতি শিশু যেন কষ্ট না'পায় সেদিকে আমাদের সকলের খেয়াল রাখা উচিত। যে সকল দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা রয়েছে শীতবস্ত্র দিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। আজকে শিক্ষকরা যে কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছেন তা নিঃসন্দেহ প্রশংসনীয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম,ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। রূপসা উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রবের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শ্যামল কুমার দাসের পরিচালনায় বক্তৃতা করেন এ্যাডঃ সুশীল কুমার পাল, ইউআরসি কর্মকর্তা নজিবুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা এম,এম মতিয়ার রহমান, প্রধান শিক্ষক শাহিন আক্তার, লুৎফর রহমান, সুমাধূরী চক্রবর্তী, সজীব কুমার মহলি,পারভিন সুলতানা, সুলতানা জাহান, জাবেদা পারভীন, নুরে আফসানা, অরবিন্দু কুমার শীল, মাসুদ আলম,অজয় কুমার দাম, স্বপন বিশ্বাস, অর্চনা বালা, তরিকুল ইসলাম প্রমূখ।

