ফরিদপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ২

 প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২৩, ০৭:১৩ অপরাহ্ন   |   সারাদেশ

ফরিদপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ২

জাকির হোসেন (ফরিদপুর ) : 


ফরিদপুর বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্প। আটককৃত ১। মিটন পাল(৪৬) চট্টগ্রাম জেলার চন্দমাইশ থানার হারলা এলাকার মৃনাল পাল এর ছেলে এবং ২। মোঃ ওয়াসীম(৩৯) একই এলাকার মৃত শামসুল ইসলাম এর ছেলে।


রবিবার (৮ জানুয়ারী) দুপুরে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কোমরপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

                                               র‌্যাব-৮,বরিশাল, ফরিদপুর ক্যাম্প গোপন সূত্রে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি ইয়াবার চালান নিয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কোমরপুর এলাকায় মাদক দ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে । উক্ত তথ্যের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে।


এ সময় আটককৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ৪ হাজার ৫ শত ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ২টি সীমকার্ডসহ ২টি মোবাইল ফোন এবং নগদ ৯ হাজার ৭ শত ৭০টাকা জব্দ করা হয়। 


উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি মাদক মামলা হয়েছে বলে র‌্যাব-৮ জানায়।

সারাদেশ এর আরও খবর: