নোবিপ্রবির নব-নির্বাচিত শিক্ষক সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

 প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন   |   সারাদেশ

নোবিপ্রবির নব-নির্বাচিত শিক্ষক সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

আবদুল্লাহ আল নোমান। (নোবিপ্রবি) :  

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নব-নির্বাচিত শিক্ষক সমিতির পক্ষ থেকে  জাতির পিতা  প্রতিকৃতিতে ও  কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।



৯ জানুয়ারি ( সোমবার) নবনির্বাচিত শিক্ষকদের পক্ষ থেকে এ শ্রদ্ধান্জলি অর্পন করা হয়।এরই মধ্যে দিয়ে নবগঠিত কমিটির যাত্রা শুরু হলো।


শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস. এম মাহবুবুর রহমানের নেতৃত্বে নব-নির্বাচিত সদস্যবৃন্দ ও বিভিন্ন বিভাগের একাধিক  শিক্ষকবৃন্দ এতে অংশগ্রহণ করেন।


শ্রদ্ধা নিবেদন শেষে নব-নির্বাচিত শিক্ষক সমিতির পক্ষ থেকে  উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


পরবর্তীতে উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম নোবিপ্রবি শিক্ষক সমিতির নব-নির্বাচিত সবাইকে অভিনন্দন জানান ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন  নোবিপ্রবির  উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকী  সহ নব-নির্বাচিত কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।



সারাদেশ এর আরও খবর: