আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল খেলায় চ্যাম্পিয়ন ইবি ও যবিপ্রবি

 প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২২, ০৮:১০ অপরাহ্ন   |   শিক্ষা

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল খেলায় চ্যাম্পিয়ন ইবি ও যবিপ্রবি


ইবি প্রতিনিধি:

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ফাইনালে ছাত্রদের খেলায় ইসলামী বিশ্ববিদ্যালয় এবং ছাত্রীদের খেলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।


মঙ্গলবার (০৬ ডিসেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ২৯-২২ গোলে হারিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২১-১৮ গোলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে।


অন্যদিকে, ছাত্রীদের মধ্যকার খেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ১৮-০৪ গোলে হারিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৭-৩ গোলে ইসলামী বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করেছে।


বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় খেলার মাঠে হ্যান্ডবল ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন, রানার আপ ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল, তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ড. আমানুর রহমান প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা- ২০২২ গত ৩ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় খেলার মাঠে শুরু হয়। ১৮ ডিসেম্বর থেকে আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা একই মাঠে শুরু হবে বলে জানা যায়।

শিক্ষা এর আরও খবর: