সাদামাটা ভাবে বিশ্ববিদ্যালয় দিবস উপযাপন বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে।

 প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২, ০৫:১৭ অপরাহ্ন   |   শিক্ষা

সাদামাটা ভাবে বিশ্ববিদ্যালয় দিবস উপযাপন বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে।

  মোঃ সাদেকুল ইসলাম সাকিব (বশেফমুবিপ্রবি প্রতিনিধি) :  ২৮ নভেম্বর ২০২২ খ্রি. সোমবার একদম সাদামাটা আয়োজনে জামালপুরে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) দিবস পালিত হয়েছে।  এ বছর বিশ্ববিদ্যালয়টি ৬ বছরে পা রাখলো। দিবসটি উপলক্ষ্যে সোমবার (২৮ নভেম্বরে) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা  মুজিব এর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর প্রশাসনিক ভবন চত্বরে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়।  অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান ও রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেনসহ বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক  কর্মকর্তা, কর্মচারীদের উপস্থিত থাকলেও সাধারন শিক্ষার্থীদের কোন উপস্থিতি ছিল না।  বিশ্ববিদ্যালয় দিবসকে ঘিরে ছিল না কোন আলোচনা অনুষ্ঠান,ছিল না কোন সাংস্কৃতিক অনুষ্ঠান এতে সাধারণ শিক্ষার্থীদের বিরূপ মনোভাব প্রকাশ পেয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে  প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। উল্লেখ্য, ২০১৭ সালের ২৮ নভেম্বর জাতীয় সংসদে 'বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়' আইন পাস হয়।  তবে কার্যক্রম শুরু হয় ২০১৮-১৯ শিক্ষাবর্ষে। এরপর থেকে প্রতিবছর নানা আয়োজনে ২৮ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে উদ্যাপন করা হয়ে থাকলেও এ বছর তা হয়নি।


শিক্ষা এর আরও খবর: