বরিশালে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ১০:৫৭ পূর্বাহ্ন | অর্থ ও বাণিজ্য
বরিশাল জেলায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের বীমা দাবির চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১এপ্রিল বরিশাল শিল্পকলা একাডেমীতে এই চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চেক হস্তান্তর ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম এর প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বিএম ইউসুফ আলী।
পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সৈয়দ মোতাহার হোসেন, দুলাল সিকদারসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

