পটুয়াখালীতে সন্তানকে ধর্ষণের দায়ে বাবা গ্রেফতার, মামলা দায়ের
প্রকাশ: ২৮ অগাস্ট ২০২২, ০১:৩৮ পূর্বাহ্ন | আইন-আদালত-অপরাধ
সুনান বিন মাহাবুব (পটুয়াখালী) :
ঔরষজাত কন্যা সন্তানকে ধর্ষণের দায়ে গ্রেফতার করা হয়েছে বাবা দেলোয়ার সিকদারকে (৫০)। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে মহিপুর থানা পুলিশ। এঘটনায় ওই রাতেই একটি মামলা হয়েছে।
মহিপুর থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের কেউরডুগি গ্রামে অভিযুক্ত বাবা দেলোয়ারকে মেয়েকে ধর্ষণের ঘটনায় গ্রামবাসীর হাতে শুক্রবার রাতে ধৃত হন। বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে নিজ কন্যাকে ধর্ষণের দায়ে গ্রামবাসী দেলোয়ার সিকদারকে আটক করে গাছের সঙ্গে বেধে রাখেন।
স্থানীয় নারী ইউপি সদস্য নাজমা বেগম গণমাধ্যমকে জানান, ওই মেয়েকে কিছুদিন আগে বিয়ে দেয়া হয়েছে। এখন পর্যন্ত স্বামী তাঁকে শ্বশুড় বাড়ি তুলে নেয়নি। কিন্তু গত বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে ওই মেয়ের বাবা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। গ্রামবাসী বিষয়টি টের পেয়ে তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রেখে থানায় খবর দেয়। দেলোয়ার সিকদার গ্রামবাসীর কাছে তাঁর অপকর্মের কথা স্বীকার করেছে।
মহিপুর থানার ওসি মো: আবুল খায়ের বলেন, 'মেয়ের দায়ের করা নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় পিতা দেলোয়ার সিকদারকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাদীর ডাক্তারী পরীক্ষার জন্য শনিবার সকালে পটুয়াখালী মেডিকেলে পাঠানো হয়েছে এবং গ্রেফতারকৃত দেলোয়ারকে আদালতে প্রেরণ করা হয়েছে।

