ঢাবি’র ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ অনুষদের ছাত্রদের সাথে পপুলার লাইফ ইন্স্যুরেন্স এমডির মতবিনিময়
প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ০৭:২৯ অপরাহ্ন | অর্থ ও বাণিজ্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ অনুষদের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের ছাত্রদের সাথে স্টাডি প্রোগ্রাম ও মতবিনিময় করলেন দেশের প্রথম সারির বেসরকারি জীবন বিমা কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও বিএম ইউসুফ আলী। বিএম ইউসুফ আলী বিমা কোম্পানির মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বও পালন করছেন।

